Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের পেড়লীতে জারজিদ ও পাঁচগ্রাম ইউপিতে সাইফুজ্জামান বিজয়ী

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২২ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান বিজয়ী হয়েছেন।

দলীয় প্রতীক ছাড়া বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুল ইসলাম বাবু (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান (চশমা) এক হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মোল্যা (ঘোড়া) পেয়েছেন এক হাজার ২৯২ ভোট।

এদিকে, দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান প্রার্থী। এক্ষেত্রে পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালিয়া উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।