Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইভিএম জটিলতায় বঞ্চিত অনেক ভোটার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী ও পাঁচগ্রাম ইউনিয়নে ইভিএম জটিলতায় বঞ্চিত হয়েছে অনেক ভোটার। স্মার্টকার্ড থাকা সত্ত্বেও কাঙ্খিত প্রার্থীকে ভোট দিতে না পারায় তারা ক্ষুদ্ধ। ২ নভেম্বর (বুধবার) ইউনিয়নের সকল ভোট কেন্দ্রেই এ অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

বঞ্চিত ভোটারেরা পরবর্তী নির্বাচনে বিকল্প কোন পন্থা বাহির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর ২ নং ওয়ার্ডে গিয়ে ভোটর উপস্থিতি সন্তোষজনক দেখা গেলেও আঙ্গুলের ছাপ না মেলায় ভোট গ্রহনে বিলম্বের কারণে উত্তেজিত ভোটাররা সংগবদ্ধভাবে ভোট দিবেনা বলে বেরিয়ে আসতে গেলে পুলিশ তাদের শান্ত করে। এ সময় তারা পুলিশ ও সাংবাদিকদের ক্ষোভের সুরে বলেন, আমরা কাজের মানুষ, সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত লাইনে থেকেও ভোট দিতে পারেনি তাই আমরা চলে ভোট দিবনা চলে যাচ্ছি। এছাড়া ভোটের সময় শেষ হয়ে গেলেও বাউন্ডারীতে শত শত বঞ্চিত ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।
পেড়োলী ইউনিয়নের ৪ ও ৮ নং ওয়ার্ডেও ওই একই অবস্থা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারেরা কোন সদুত্তর দিতে পারেনি। তবে বঞ্চিত ভোটারদের ভোট নেওয়ার জন্য তারা আপ্রান চেষ্টা করছেন বলে জানান।

এ বিষয়ে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার নবধারা কে বলেন, যাদের আঙ্গুলের ছাপ মেলেনি তাদেরকে আমরা নির্বাচন অফিসে আসতে বলেছি। পরবর্তী নির্বাচনের আগেই বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।