বাগেরহাটের চিতলমারীতে ১২ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে বাগেরহাট আদারতে পাঠিয়েছে পুলিশ। তরিকুল উপজেলার পরানপুর গ্রামের বাবুল শেখের ছেলে। তার বিরুদ্ধে আরোও ২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়িছে।
চিতলমারী থানার ওসি এ,এইস, এম, কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস, আই, মুন্সি আনিছুর রহমান ও এ এস আই এফরান হোসেন শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পরানপুর গ্রাম থেকে তরিকুলকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এঘটনায় চিতলমারী থানায় একটি মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

