Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবাসহ মুক্তি নামের এক নারী গ্রেফতার

নগরকান্দা -( ফরিদপুর ) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মাদকসহ মুক্তি বেগম (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মুক্তির কাছে থেকে ৪৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ হতে জানা গেছে।

সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা শহরের গুহলক্ষীপুরের লাশকাটা ঘরের সামনে থেকে ৪৫০ পিচ ইয়াবাসহ মুক্তিকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত সাইদুল শেখের স্ত্রী। মাদক সম্রাজ্ঞী মুক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় আরও একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।