Nabadhara
ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিরব মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব মোল্যা ওই গ্রামের ফছিয়ার মোল্যার ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শিশু নিরবের মা রাস্তার পাশে পাট কাটি আনতে ব্যস্ত ছিলেন। মায়ের কাছ থেকে সরে রাস্তা পার হওয়ার সময় অটোভ্যানের চাপায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নিরবকে স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।