Nabadhara
ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা আগামি ১৪ অক্টোবর

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ আগামি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহমেদ,এনডিসি আছিফ উদ্দিন মিয়া, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম হিলু,অ্যাডভোকেট নজরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমূখ, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়,প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে চিত্রানদীতে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হবে। আশা করা যায়,এবছরও কমপক্ষে ২০টি আলাদা নারী ও পুরুষের মাঝিমাল্লার নৌকা এ বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে এবং দূরদূরান্ত থেকে আগত দর্শকরা নৌকা বাইচ দেখে আনন্দ উপভোগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।