Nabadhara
ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে কথিত ডাঃ রবিউল ইসলাম ওরফে বিপুল নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। ১২ সেপ্টেম্বর দুপুরে তাকে এ জরিমানা করা হয়।

রবিউল ইসলাম উপজেলার কৃষ্ণ পুর গ্রামের আ: মালেক মোল্যার ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কথিত ডাক্তার রবিউল ইসলাম ও তার ভাতিজা নাইম মোল্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বে প্রাকটিসের পাশাপাশি অনুমোদনহীন ডায়াগনস্টিক ও সার্জিক্যাল ক্লিনিক পরিচালনা করে আসছিল। বিষয়টি মিডিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কথিত ডাক্তার নাইম মোল্যা পালিয়ে গেলেও রবিউলকে আটক করে ভ্রাম্যমান আদালত। অতঃপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।