রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) কর্তৃক বাস্তবায়িত কুশলী ইউনিয়ন টুঙ্গিপাড়ায় সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় বৈকালিন শিক্ষা কেন্দ্রসমূহের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কুশলী ইউনিয়নে চলমান ১৯টি শিক্ষা সহায়তা কেন্দ্র “আনন্দেপড়ি” এর ৪৫১ জন শিক্ষার্থীদের মাঝে গত ১৪/০৯/২৩ ইং তারিখে ফলজ ও বনজ বৃক্ষের চারা (৯০২টি) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নিলফা বয়রা সরকারী প্রা: বিদ্যলয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকবৃন্দ,রিক গোপালগঞ্জ এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, SDO মো: এজাজ শিকদার,EHO মো: রাকিব মৃধা,EDO মিথুন দাস প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

