Nabadhara
ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নবগঙ্গা নদীতে ডুবে মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৯, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার হাট পাঁচুড়িয়া নুরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ (১২) নামে এক শিক্ষার্থী বন্ধুদের সাথে মাদরাসার পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ পাঁচুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) দুপুরে মাদরাসা থেকে বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য নবগঙ্গা নদীতে যায় আব্দুল্লাহ। বন্ধুদের সঙ্গে নদীতে ডুবিয়ে গোসল করলে ও – তার বন্ধুরা উঠলেও সে আর উঠে আসেনি। বন্ধুরা তাকে নদীতে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় তাদের একজনের পায়ে লাগে আব্দুল্লাহর শরীর।

 

পরে আব্দুল্লাহ কে নদী থেকে তুলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি – নিহত আব্দুল্লাহ সাঁতার জানতো না। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।