Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৭, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলে মাদক মামলায় শামীম শিকদার (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

 

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত শামীম শিকদার বরিশাল বন্দর থানার চরকরমজি গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর বেলা ১২টার সময় নড়াইল-যশোর মহাসড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রীজের পূর্ব পাশ থেকে যশোর হতে নড়াইলগামী সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক মোটররসাইকেলের দুই সাইডে ও সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।

 

পরবর্তীতে শামীমকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বুধবার দুপুরে বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন। নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।