Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১৫জন দুস্থ নারী কে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৮, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলে নবান্ন ও এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে ১৫জন দুস্থ নারী কে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নড়াইল ডিজিটাল লাইব্রেরীর হলরুমে এ উপলক্ষে ছাগল পালন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

 

এসময় প্রশিক্ষক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামসহ প্রমুখ। কমলাপুর গ্রামের মোমেনা বেগম বলেন,ছাগল বছরে অনেক বাচ্চা দেয়। এই ছাগল পালন করে আমি আমার ২ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাইবো। ছাগল দুটিতে পালন করে আমি স্বাবলম্বী হতে পারবো। মোমেনা বেগমের মতো আরো ১৪ জন দুস্থ নারী পেয়েছেন দুটি করে ছাগল। এটা দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনছেন তারা ।

 

বক্ততায় পৌরমেয়র আঞ্জুমান আরা বলেন- নবান্ন ও এনজিও ফাউন্ডেশনের এই সহায়তা আপনাদের স্বাবলম্বী হবার জন্য। নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে পরিবার সচ্ছল হবে এটি বিক্রি করে খাওয়া যাবে না। এর খোঁজ খবর আমরা নিয়মিত রাখবো। ১৫ জন দুস্থ নারী কে ২টি করে মোট ৩০টি ছাগল বিতরণ করেন। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থদের কর্মসংস্থান এর অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সংগঠন নবান্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।