Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোল্যা মফিজুর রহমানের ঈদ উপহার বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল 

নড়াইলের নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোল্যা মফিজুর রহমান ঈদ উপহার বিতরণের ২য় দিনে পহরডাঙ্গা ইউনিয়নের ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। ২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ইউনিয়নের বাগুডাঙ্গা বড়মাঠ সংলগ্ন আওয়ামীলীগ অফিসে ও ইউনিয়ন পরিষদে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষকে এ ঈদ উপহার নিজ হাতে বিতরণ করেন এবং মুলশ্রী উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন তিনি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামসহ আওয়ামিলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান বলেন, এই পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে যাতে আরো বেশী মানুষকে সহযোগিতা করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

উল্লেখ্য গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ’লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।