Nabadhara
ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ১০, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সীতারামপুরে নামকস্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে ১জন বাস চালক নিহত হয়েছে। তাছাড়া উভয়ে বাসে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

 

 

স্থানীয়রা জানান,বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী লিটন পরিবহনের একটি বাসের সাথে স্থানীয় যাশোর-নড়াইল-কালনা মহাসড়কের বন্ধু কল্যাণ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্ধু কল্যাণ বাসের চালক জাফর হোসেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়।

 

 

দুর্ঘটনার পর ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের রাস্তা ২ঘন্টার জন্য আটকে যায়। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

এব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বাসের চালক জাফর হোসেন নিহত ও আহতদের উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।