Nabadhara
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনঃ হারাধনের ৬টি ছেলে রইলো বাকি ৩

নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিবেদক 
এপ্রিল ১৫, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচন ক্রমশ ঘনিয়ে আসছে। এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। শুরুতেই যেসব প্রার্থিতার নাম শোনা গিয়েছিলো তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বুলেট কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহামুদ হক।

এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস অসুস্থতার কারনে, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা পারিবারিক কোন্দলের কারনে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বুলেট কামাল (পোষ্টার সর্বস্ব) মাঠে থাকলে ও আজ সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেন নাই।

শুরুতে ৬ জন প্রার্থীর নাম শোনা গেলেও আজ মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলেন যারা – 

১। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক – মোঃ বাবুল শেখ

২।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক – গাজী মাসুদুল হক

৩।যুবলীগের সাধারণ সম্পাদক ও টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি –  বিশ্বাস মোহাম্মদ মাহামুদ হক

এরপর কে কবে কখন অদৃশ্য কারনে নির্বাচনের মাঠ থেকে হারিয়ে যাবেন সে প্রশ্নের উত্তর তোলা রইলো সময়ের হাতে।এ যেন হারাধনের ৬টি ছেলে রইলো বাকি ৩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।