Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান ডা. জিয়াউদ্দিন হায়দারের

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সরকারি ডা. জিয়াউদ্দিন হায়দার।

সোমবার (১৯ অক্টোবর) রাতে ঝালকাঠির কাঁঠালিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন কেন্দ্রীয় রাধা গোবিন্দ পূজামণ্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপন করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিনা সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি তপন হালদারসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।