Nabadhara
ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক পুকুরে ডুবে মহিলা যাত্রী নিহত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ২১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ফিরোজা বেগম (৪১) নামে একজন মহিলা যাত্রী নিহত হয়েছে।

 

নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের এনামুল শেখের স্ত্রী।

 

 

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহত ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন। ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রীজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়।

 

এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। পুকুর থেকে ফিরোজা বেগম কে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বর্তমানে লাশ লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে।

 

 

এব্যাপারে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরর্ত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পুলিশের হেফাজতে রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।