Nabadhara
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী শাহজাহান সিকদারের সমর্থণে মতবিনিময় সভা

দুমকী প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদারের সমর্থণে নির্বাচনী মতবিনিময় ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকেলে (বিকেল ৫টা-রাত ৮টা) উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় সভার নামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাঙ্গাশিয়ার সাবেক ইউপি সদস্য মো: গোলাম সরোয়ার মান্নান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার প্রধান অতিথি ছিলেন। সভায় দুমকি উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগের সহসভাপতি মজিবুর রহমান মাষ্টার, মো: ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী, সহ দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক আনিসুজ্জামান সোহাগ বিশেষ অতিথি ছিলেন। পাঙ্গাশিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো: সিদ্দিকুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এড. মো: জাহাঙ্গীর সিকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার, পাঙ্গাশিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলমগীর সিকদার প্রমূখ। সভা শেষে শাহজাহান সিকদারের সমর্থণে দু’শতাধিক মোটরসাইকেলে ৫শতাধিক ভোটার ও কর্মী সমর্থকের অংশগ্রহনে পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া, শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাটবাজার, বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকায় শোডাউন দিয়ে নির্বাচনী প্রচারাভিযান চালানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।