নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোল্যা শাহাদাত হোসেন (৭৫) রোববার রাত দশ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। সোমবার (২২এপ্রিল) বিকালে ইতনা পূর্বপাড়া মরহুমের নিজ বাড়িতে বীর নিবাসের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার আব্দুল হামিদ,ইতনা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আকবর হোসেনসহ প্রমুখ ।
পরে ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্বপাড়া করব স্থানে দাফন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

