Nabadhara
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদ নির্বাচন: বাগেরহাট সদর উপজেলা পরিষদ পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি:  

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান পরিষদ পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক মোঃ জালাল উদ্দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন একক প্রার্থী রয়েছেন।

 

এর আগে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এই পদে বাকি ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।