নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি কোহিনুর বেগম (৩৬)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি কোহিনুর বেগম লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের আনসার উদ্দিন মোল্যার মেয়ে।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই কাজী বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লক্ষীপাশা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি কোহিনুর বেগম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

