Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিনের মত বাগেরহাটে গরমে স্বস্তি দিতে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ

সোহেল রানা বাবু
এপ্রিল ২৩, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

 

বাগেরহাটে তীব্র দাবদাহে অতিষ্ট সাধারন মানুষ। গত ‍৩-৪ দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪১ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।

 

প্রচন্ড গরমে গলছে রস্তার পিচ। সেই সাথে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়েসী মানুষ। এমন অবস্থায় বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে তাপদাহে ওষ্ঠাগত বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। এবং শহরের সাধনার মোড় এলাকায় বাগেরহাট পৌর তাঁতীলীগের উদ্যোগ ও শহরের নতুন কোর্ট চত্বরে বাগেরহাট সদর থানা তাঁতীলীগের উদ্যোগে ফ্রী বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ২য় দিনের মতো সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মালিক সমিতির উদ্যোগ ব এবং বাগেরহাট পৌর তাঁতীলীগের উদ্যোগে শহরের সাধনার মোড় এলাকায় ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরন করছে। এই দিন বাগেরহাট সদর থানা তাঁতীলীগের উদ্যোগে শহরের নতুন কোট চত্বরে বিশুদ্ধ ঠান্ডা পানি,স্যালাইন ও শরবত বিতরণ করে।

 

বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন, গত কিছুদিন ধরে প্রচন্ড গরম পরেছে বাগেরহাটে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ। এমন অবস্থায় আমরা বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। তাপদাহ যতদিন অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।