Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির জন্য রাস্তায় শিক্ষার্থীদের ইস্তিসকার নামাজ আদায়, অনুমতি মেলেনি ক্যাম্পাসে

Link Copied!

রাজধানী সহ সারাদেশে শুরু হয়েছে অগ্নীদহ তাপমাত্রা। তাপমাত্রায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। জন জীবনের স্বাভাবিক গতি ব্যহত হচ্ছে। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে নামাজ আদায় করেছেন রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) দুপুর সাড়ে বারোটায় এ নামায অনুষ্ঠিত হয়। কবি নজরুল কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কলেজ প্রশাসনের অনুমতি না পাওয়ায় শিক্ষার্থীরা কলেজ গেটের বাহিরে রাস্তায় নামায আদায় করে বৃষ্টি কামনায় দেয়া করেন।

সরেজমিনে দেখা গেছে, এই নামাজে কবি নজরুল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পাশাপাশি পথচারিদের ও অংশগ্রহণ করতে দেখা। কলেজ গেটের বাহিরে রাস্তায় এ নামায অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করে।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মুফতী মুহাম্মদ জাকারিয়া মিসবাহ্ জানান, রাজধানীসহ সাড়া দেশে তীব্র গরম পড়ছে। কালবৈশাখীর মৌসুমেও কোন বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না, গরম থেকে বাঁচতে আল্লাহর কাছ বৃষ্টি প্রার্থনা করে এ নামায আদায় করা।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী পারভেজ মল্লিক বলেন, গরমে সবার হাঁসফাঁস অবস্থা। গরমে শরীরে চুলকানি শুরু হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ রহম করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, বৃষ্টির জন্য দোয়ার দরখাস্ত করে নামায আদায় করার কথা ছিল কলেজ মাঠে। কিন্তু অধ্যক্ষ তার অনুমতি দেয়নি। যার কারণে রাস্তায় নামায আদায় করছি। একজন মুসলিম হিসেবে আমি আমার নিজ ক্যাম্পাসে নামাজের অনুমতি পাইনি যা খুবই দুঃখজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।