Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশে তাপপ্রবাহ কমাতে দু-একদিনের মধ্যে কাজ শুরু করা হবে – প্রতিমন্ত্রী

নবধারা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিবুর রহমান এমপি বলেছেন, আমরা আশ্বাস দিতে চাই, যে কোনো দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় যোগ্য প্রতিষ্ঠান।দেশে তাপপ্রবাহ চলছে, ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির সাথে কথা বলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সারা বাংলাদেশে করনীয় কাজ শুরু করা হবে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে তাপপ্রবাহসহ বিভিন্ন সমস্যা চলছে। দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষম। দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় বিদেশেও সেবা দিয়ে থাকে। আমরা আশ্বাস দিতে চাই, যে কোন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় যোগ্য প্রতিষ্ঠান।

 

শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটি প্রশংসিত প্রতিষ্ঠানের পরিণত হয়েছে।তিনি আরো বলেন, শুধু গরম নয় দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’ ভূমিকম্প, বন্যা, সাইক্লোনসহ যে কোনো দুর্যোগে আমরা জনগণের পাশে আছি। আমরা কাজ করছি, আগামীতেও কাজ করে যাব। আমাদের কাজ অব্যাহত থাকবে।

 

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।