Nabadhara
ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসতিসকার নামাজে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৭, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাদেশের ন্যায় নড়াইলে গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদাহে অতীষ্ট হয়ে পড়েছে জেলার মানুষের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে লোহাগড়া উপজেলায় দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। প্রথমে মুসল্লিদের উদ্দেশে ইমাম বয়ান পেশ করেন এবং নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজের পর খুতবা শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ে মুসল্লিরা মোনাজাত করেন।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন লক্ষীপাশা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মিরাজুল হক খান। তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃিিষ্টকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। এ সময় লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের ধর্ম প্রাণ মুসল্লি নামাজে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।