Nabadhara
ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়বাংলা বাইক সার্ভিস নিয়ে পরীক্ষার্থীদের পাশে জবি ছাত্রলীগ

জবি প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলে আসলে তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতেই এ সার্ভিস চালু করেছে জবি ছাত্রলীগ।

পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ-ফোন সংরক্ষণ, তীব্র গরমের জন্য ঠাণ্ডা পানি ও স্যালাইনের ব্যবস্থা এবং কেন্দ্র সম্পর্কিত তথ্য প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নেয় সংগঠনটি। এসময় নির্ধারিত বুথে জবি ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের পাশে থেকেছে। তার ধারাবাহিকতায় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ব্যাগ-ফোন নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। কয়েকজন শিক্ষার্থী ভুল করে জবি ক্যাম্পাসে চলে আসলে তাদেরকে বাইক দিয়ে আসল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বস্তির জন্য আমরা খাবার পানি সরবরাহ করেছি। শিক্ষার্থীদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছি এবং যেসকল পরীক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এসেছে তাদেরকে আমাদের জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।