Nabadhara
ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় হিট স্ট্রোকে শিক্ষিকার মৃত্যু

নবধারা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

হিট স্ট্রোকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। শিক্ষিকার নাম হাবিবা রিক্তা। তার বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার সংলগ্ন।তিনি উপজেলার  ৯ নং উত্তর বর্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, গতকাল শনিবার সকালে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালনের জন্য খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুলে প্রশিক্ষনে অংশগ্রহন করেন।রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সাথে থেকে রাত্রী জাগরন করেন। আজ রবিবার সকালে  হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উক্ত হাসপাতালে  চিকিৎসা দেওয়া হয়। পরে ৭ টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাবিবা রিক্তার স্বামী জাহিদুল ইসলাম মাদারীপুরে মধুমতি ব্যাংকে কর্মরত রয়েছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

টুঙ্গিপাড়া  উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, আমরা পারিবারিক সূত্রে জেনেছি গতকাল তিনি রোদের মধ্যে গরমে ধান সিদ্ধের কাজ করেছেন।  হাবিবা রিক্তা নিষ্ঠা ও একাগ্রতার সাথে চাকরি করেছেন। শিক্ষা পরিবার তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।