Nabadhara
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

হুসাইন আহমদ কবির , নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ২৯, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির , নিজস্ব সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে ৩ টি রিপার, ২ টি রিপার বাইন্ডার ও ৩ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, কৃষি প্রকৌশলী, ডিএই, গোপালগঞ্জ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ, উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক জানান,  কৃষক পর্যায়ে এ সকল যন্ত্রপাতি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে যান্ত্রীকীকরণের মাধ্যমে সময় সাশ্রয় করা, লেবার সংকট  হ্রাস করা, উৎপাদন খরচ কমানো, উৎপাদন বাড়ানো এবং কৃষিকে  লাভজনক করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।