তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
শার্শা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে শার্শা থানার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আব্দুল গফুর,মোঃ আতাউর রহমান (৫২),মোঃ রাফাত (২৫) ,মোঃ রাসেল হোসেন (২৭),নুর হোসেন ,মোছাঃ ছালেহা বেগম, আনজুয়ারা খাতুন , তরিকুল হোসেন (৩২) , মোঃ ইমরান হোসেন কামরুজ্জামান,হেলাল উদ্দীন। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

