Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ১

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. রেজাউল করিমের মুদি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে সাইদুল হাওলাদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, বসতবাড়ির জমি নিয়ে একই এলাকার সাইদুল খানের সঙ্গে রেজাউল করিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সোমবার রাতে সাইদুল খানের নেতৃত্বে চুন্নু ফকিরসহ কয়েকজন রেজাউল করিমের মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রেজাউল করিমের পরিবারের সদস্য সাইদুল হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম অভিযোগ করেন, সাইদুল খান, শহিদ খান ও চুন্নু ফকিরসহ তাঁদের লোকজন দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। এ ছাড়া তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ দায়ের করেছেন জানিয়ে তিনি প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল খান বলেন, তাঁরা হামলার বিষয়ে কিছু জানেন না। শহিদ খানসহ কেউই ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।