দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। সারা দেশের মতো কুষ্টিয়াতেও নানা ধর্মীয় আয়োজনে মহানবমী পূজা উদযাপন করছেন ভক্তরা। পূজা-অর্চনা, অঞ্জলি, যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। তবে উৎসবের আনন্দের মধ্যেই বাজছে বিদায়ের সুর। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন। দেবীর আগমন ও গমনের বাহন নিয়ে প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যা ও লোকবিশ্বাসে নানা তাৎপর্য রয়েছে। ভক্তদের প্রত্যাশা, দেবীর আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ হবে এবং পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।
এ বছর কুষ্টিয়া জেলায় মোট ২৫৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

