মোঃ মিজানুর রহমান,কালকিনি / ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিনযত ঘনিয়ে আসছে প্রার্থীদের পক্ষে মিছিল ও প্রচারণা ততই বাড়ছে।
আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন এর মোটরসাইকেল মার্কার সমর্থকদের একটি মিছিল বেড় হয়ে মিছিলটি কালকিনি মাছ বাজারে গিয়ে শেষ হয়।
পরে বক্তরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেন,১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ভোটারদের মাঝে মোটরসাইকেলের গন জোয়ার এসেছে। যারা এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আপনাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। ২১ মে ইনশাআল্লাহ মোটরসাইকেল বিজয় হবে। এ সময় হাজারো নারী-পুরুষ মিছিলে অংশ গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

