Nabadhara
ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি শুরু

সাগর মল্লিক, ফকিরহাট
মে ২৬, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট 

ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাব পড়তে শুরু করেছে বাগেরহাটের ফকিরহাটে উপজেলায়। রোববার দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয়েছে বৃষ্টি।

 

বৈরি আবহাওয়ায় উপজেলার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। উপজেলার ডাকবাংলো মোড়, ব্রাক মোড়, উপজেলার মোড় সহ বিভিন্ন ব্যস্ততম স্থানগুলো ফাঁকা দেখা গেছে। সাপ্তাহিক বাজার হওয়ার কারেণে যারা বাইরে এসেছেন তাদেরকেও দ্রুত বাড়ি ফেরার জন্য তাড়াহুড়া করতে দেখা গেছে

 

এদিকে ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ফকিরহাট উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল মোকাবিলায় ২টি আশ্রয় কেন্দ্রসহ ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হয়েছে। প্রস্তুত রয়েছে রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীরা। চলছে সচেতনতা মূলক বুলেটিন।

 

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু জানান, ঘূণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়াস সার্ভিস। এছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করে জনগনকে সর্তক করা হচ্ছে। সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।