Nabadhara
ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব সংবাদদাতা ,কচুয়া(বাগেরহাট)
মে ২৬, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা ,কচুয়া(বাগেরহাট)

 

কচুয়ায় নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে (রবিবার)কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে কচুয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়,কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ও উপসচিব ডঃ মোঃ নুরুল আমীন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী,কচুয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান।

 

এছারা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রধান,সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ।

 

এদিন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।