Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘুর্ণিঝড় রিমালে চিতলমারীতে ক্ষতি প্রায় ৩০ কোটি টাকার

Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে চিতলমারীতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ২৯কোটি ৭৭লাখ ৫০হাজার ৩০০টাকার ক্ষতির শিকার হয়েছে এখান কার বাসিন্দারা। গত রোববার ঘুর্ণিঝড়ের আঘাত হানার পর উপজেলা প্রশাসন ৭টি ইউনিয়নের ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্য়ালয়ে তা প্রেরন করেছেন।

 

ওই তালিকা অনুযায়ী এ উপজেলায় সম্পুর্ণ বিদ্ধস্ত হয়েছে ১৭৫টি বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১২০টি ঘর। ঝড়ে ২টি গরু ও ৫২৫টি হাঁস মুরগী মারাগেছে।এউপজেলায় সবচেয়েবেশী ক্ষতির শিকার হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষি খাতে আর্থিক খতি হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ২০হাজার টাকা, এই ঝড়ে চিতলমারীতে ৫হাজার ৫০টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে এউপজেলায় মাছের ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মৌসুমের শুরুতে বাগদা ও গলদা চিংড়ির ঘেরগুলো জলোচ্ছ¡াসে প্লাবিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মৎস্য চাষিরা।

 

এতে ক্ষতির পরিমান ৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫০টি গভীর নলকুপের ক্ষতি হয়েছে।এছাড়া ৬ কিলোমিটর বাঁধ,২.৪০০ কিঃমিঃ পাকা সড়কের ,বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান,মোবাইল টাওয়ার,ধর্মীয় প্রতিষ্ঠান,কাচা আধাপাকা সড়কসহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এউপজেলা। সবমিলিয়ে ২৯কোটি ৭৭লাখ ৫০হাজার ৩০০টাকার ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে প্রেরন করেছেন উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।