Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Link Copied!

মিঠুন ভদ্র ,নগরকান্দা ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ জুলাই সকাল ১১ টায়  জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২/২০২৪-২৫ মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক সমাবেশে বিনামূল্যে বিজ এবং সার বিতরণ করা হয়েছে।
কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নগরকান্দা উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল,নগরকান্দা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ  আমিনুর রহমান,  বাংলাদেশ কৃষক লীগের উপজেলা সভাপতি মোঃ জিন্না সরদার,ইউপি  চেয়ারম্যান মোস্তাফা খান,চেয়ারম্যান বাবু ফকির, স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার তিলক কুমার ঘোষ।
কৃষি অফিসার তিলক কুমার ঘোষ বলেন, উপজেলার ১১শত প্রান্তিক চাষীদের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ব্রী ধান ৮৭-৭৫,বিনা ধান -১৭ সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের বীজের সাথে ১০ কেজি ডি,এফ,পি, ১০ কেজি এম, ও, পি সার বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।