Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে বাংলাদেশ যুব মহিলালীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!

আয়শা সিদ্দিকা,নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)

কচুয়ায় বাংলাদেশ যুব মহিলালীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কচুয়া উপজেলা যুব মহিলালীগের উদ্যোগে এক আলোচনা সভা,র‌্যালি, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ই জুন বিকাল ৪ টায় কচুয়া উপজেলা যুব মহিলালীগের উদ্যোগে কচুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এক আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুব মহিলালীগের আয়োজনে কচুয়া উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আফরোজা আফরিন মিমি এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার কামরুল হাসান কচি,রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুব মহিলা লীগের জেলা কমিটির সদস্য নাজমা আক্তার সহ কচুয়া উপজেলা যুব মহিলালীগের থানা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।