দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর উদ্যোগে সকাল ১১টায় উত্তর আঠারোগাছিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরন করা হয়।
জনাব আমির হোসেন হাওলাদারের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে হাওলাদার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার এর আর্থিক সহায়তায় আঠারোগাছিয়া গ্রামের সকল শিক্ষার্থীদের হাতে এ খাতা তুলে দেন আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
এময় আরো উপস্থিত ছিলেন উত্তর আঠারোগাছিয়া বে -সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু জাফর, সমাজেবক আবু হানিফ জয় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

