Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে একমাসে কুকুরের কামড়ে প্রায় অর্ধশত আহত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন স্থানে গত একমাসে বেওয়ারিশ কুকুরের কামড়ে পথচারী নারী- পুরুষ শিশুসহ প্রায় অর্ধশত লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া গত চার জুলাই সকাল ৯টা থেেেক ৩টা পর্যন্ত উপজেলার পুরাতন বাসস্টান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে কুকুরে কামড়ে ৮জনকে আহত
করেছে। কুকুরের ভয়ে পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।কুকুরের কামড়ে আহতদের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় কিছু বেওয়ারিশ কুকুর বেপরোয়া হয়ে উঠেছে। রাস্তাঘাটে লোকজনকে দেখলে তাড়া করে কামড় বসিয়ে দিচ্ছে।

এছাড়া এলাকায় কুকুরের খাদ্য সংকটের কারণে প্রতিনিয়ত গরু-ছাগলের উপর আক্রমণ করছে বলে জানান অনেকে। বর্তমানে কুকুরের ভয়েছোট শিশুসহ অনেকে বাইরে যেতে ভয় পাচ্ছেন। চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের তথ্যমতে গত এক মাসে ৩২ জন ব্যক্তি কুকুড়ে কামড়ের ভ্যাকসিন নিয়েছেন।

এছাড়া বিভিন্ন ক্লিনিক ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, গত দুইদিন আগে হাঁটতে বের হলে শ্যামপাড়া কারিগরি কলেজ সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার উপর আক্রমণ করে।

এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে কুকুড়ে কামড় বসিয়ে দেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ পরিস্থিতিতে স্কুলের ছোট শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে গত (৪জুলাই) বৃহস্পতিবার একদিনেই শিক্ষার্থীসহ ৮জনকে কুকুরে কামড়ে আহত করেছে।

সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যণী রানী বাড়ই জানান, কুকুরের ভয়ে শিক্ষর্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। শুনেছি অনেককে কুকুরে তাড়া করে কামড়েছে। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা শিশুদের স্কুলে সাথে করে নিয়ে আসেন এবং সাথে করে নিয়ে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল জানান, বর্তমানে কুকুরের খাদ্য সংকট দেখা দেওয়ায় মানুষসহ গরু, ছাগল ও হাস-মুরগির উপর কুকুরে আক্রমণ করছে। এছাড়া আগের তুলনায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।