Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অসাধুপায় অবলম্বনের দায়ে নগরকান্দায় এইচএসসির ৬ পরীক্ষার্থী বহিষ্কার

Link Copied!

সনত চক্র বর্ত্তী , ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৯ জুলাই)দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়।

এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কিত পরিক্ষার্থীরা ভাঙ্গা উপজেলার  মাধবপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী  ওবায়দুল মাতবর,  নাহিদ হোসেন , তরিকুল ইসলাম,  মুশফিকুর,  সিমা আক্তার ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ।

কেন্দ্র সচিব অধ্যাপক ফারুক হোসেন বলেন,  নকলের দায়ে একজনকে ও  পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে পাচজনকে বহিষ্কার করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।