Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

Link Copied!

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রূপাপাত ইউনিয়ন।

বুধবার বিকালে বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠে (স্টেডিয়াম) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেখর ইউপি একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রূপাপাত ইউপি একাদশ।

ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির আয়োজন করেছেন বোয়ালমারী উপজেলা প্রশাসন।

গত ২ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পদক ও ট্রফি তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।