Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর

জেলার বোয়ালমারীতে সদ্য যোগদান করেই শিক্ষক ও জনপ্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দিলেন নবাগত ইউএনও তানভির হাসান চৌধুরী।

 

বুধবার(১০ জুলাই) দুপুরে প্রথম কর্মদিবসেই বৃক্ষপ্রেমী এই কর্মকর্তার পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

 

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার দশটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে এক হাজারের অধিক চারা তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভির হাসান চৌধুরী।

 

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।