Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

সনত
জুলাই ১০, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর

জেলার সদরপুরে শর্ট সার্কিট সংক্রান্ত বিদ্যুৎস্পৃষ্টে খলিল হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

বুধবার(১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাটে খলিল হাওলাদারের নিজস্ব খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

 

এ সময় খলিলের স্ত্রী শান্তি বেগমও (৫০) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত খলিল হাওলাদারকে উদ্ধার করে স্থানীয়রা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে সদরপুর থানা হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দিবে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নিহতের চাচাতো ভাই লোকমান হাওলাদার।

 

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, থানা হেফাজতে থাকা নিহতের লাশ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো কালক্ষেপণ করা হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।