Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১৩, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাক্তার মিঠুন বিশ্বাস কে নড়াইল সদর থানার পুলিশ আটক করেছে।

 

নিহত শান্তার স্বামী নাইম শেখ বলেন, সোমবার বিকালে লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের প্রসূতি স্ত্রী শান্তা খানম (২৫) কে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করে। কথা থাকে ভাল সিজারিয়ান ডাক্তার দিয়ে তার সিজার করাবে। রাত সাড়ে ৭টার দিকে প্রত্যাশা ক্লিনিকের ডাঃ মিঠুন বিশ্বাস নিজে এনেসথিয়া দিয়ে তার সিজার করে। সিজার করে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও ভিকটিম শান্তা খানম অপারেশন থিয়েটারে মারা যায় বলে অভিযোগ করে তার স্বজনরা।

 

প্রসূতি শান্তা মারা গেলেও কৌশলে তাকে এম্বুলেন্সে করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

 

এ সময় স্বজনরা লোহাগড়া থেকে ডাঃ মিঠুন কে সঙ্গে করে সদর হাসপাতালে নিয়ে আসে। নড়াইল আধুনিক সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত জনতা ডাঃ মিঠুন কে ঘেরাও করে নড়াইল সদর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানা নিয়ে যায়।

 

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার (১৩ আগস্ট)সকালে বলেন, আমরা ডাক্তার কে আটক করে এনেছি। যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।