Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভোক্তা অধিদপ্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বাজার মনিটরিং

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃৃষি বিপণন অধিদপ্তর,বাগেরহাট জেলা কার্যালয় এবং বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে বাগেরহাট সদরের পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচামালের আড়তে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

 

১৩ আগষ্ট দুপুরে বাজারের আড়তদার ও ব্যবসায়ীবৃৃন্দের সাথে নিত্য প্রয়োজনীয় কৃৃষি পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার ব্যাপারে কঠোর নির্দেশনা এবং ব্যবসায়ীদের যৌক্তিকমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

এ সময়ে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন এর নেতৃত্ব দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।