Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিজি চাইলেন ‘অব্যাহতি’, মন্ত্রণালয় করল পদায়ন

নবধারা ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. টিটু মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে করে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ‘পারিবারিক সমস্যা’র কথা জানিয়ে ডিজির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। একই সঙ্গে আরও দুই অতিরিক্ত মহাপরিচালককেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়া ওএসডি হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল হাসান।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে বলা হয়, পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল per1@mefwd.gov.bd-এ প্রেরণ করতে হবে।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) ‘পারিবারিক সমস্যা’র কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির পদ থেকে অব্যাহতি চান অধ্যাপক ডা. টিটু মিয়া।

এ বিষয়ে তিনি বলেছিলেন, আমার চাকরির আর মেয়াদই আছে কয়েক মাস। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি আমার শেষ কর্মদিবস। তাই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।