Nabadhara
ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

বাউফলের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করার প্রতিবাদে দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শনিবার সকালে (১১টায়) দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ইনকিলাব) মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়)।

 

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন (আজকের বার্তা) মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ), মোঃ জসিম উদ্দিন (আমার সংবাদ) ,মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি) সৈয়দ আতিকুল ইসলাম, ( মানবকন্ঠ) স্বপন কুমার দাস (কালের কন্ঠ) সুমন মৃধা, (পর্যবেক্ষন) জসিম উদ্দিন (আমার সংবাদ) মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।

 

বক্তারা অবিলম্বে নিউজ পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।

 

উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।