Nabadhara
ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বাগেরহাট বিএনপি’র মানববন্ধন ও স্মারকলিপি

সোহেল রানা বাবু
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ,ক্ষমতায় থাকাকালীন পিলখানায় বিডিআর হত্যাকান্ড,মতিঝিল শাপলা চত্বরে হেফাযতের সমাবেশে গনহত্যা,সারাদেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা ও নিপীড়ন,৫ ই আগষ্টের আগে সারাদেশে ছাত্র-জনতা হত্যাকান্ডের জন্য দায়ী শেখ হাসিনার ফাঁসি সহ বাগেরহাটের দুর্নীতিগ্রস্হ আওয়ামীলীগ নেতাদের অপরাধ তদন্তপূর্বক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা বিএনপি পরিবার।

 

২২ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।তারা শেখ হাসিনা সহ বাগেরহাটের সাবেক এমপি ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের শাস্তির দাবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করে।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। এসময়ে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।অ্যাডঃ আঃ ওয়াদুদ মুক্তা।অ্যাডভোকেট হিরক মিনা।অ্যাডভোকেট শিকদার ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।