Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম(৩৫)নিহত হয়েছেন।তার বাড়ি কুড়িগ্রাম সদর সদর উপজেলার মোগলবাসা গ্রামে। পিতার নাম জবের শেখ।
আজ মঙ্গলবার(২৪)সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রনে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন বলে জানান।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশের পোষ্টমর্টেম শেষে স্বজনদের কাছে তার লাশ বুঝে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।