Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দুর্গা পূজায় মন্দিরে ঘুরছেন যৌথটিম

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে পরিদর্শন করছেন সেনা, র‌্যাব, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য নেওয়া হয়েছে সতর্কতা মুলক ব্যবস্থা। কড়া নিরাপত্তা দিতে রাস্তায় সেনা ও পুলিশ টহল
জোরদার করতে দেখা গেছে।

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ৯ অক্টোবর বুধবার থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব সারদীয়া
দুর্গাপূজা শুরু হচ্ছে। এ পূজাকে নির্বিঘ্নে করতে র‌্যাব, সেনা, পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন মন্দিরে ঘুরে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

উপজেলা দুর্গাপূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জহর লাল সরকার জানান, এ বছর উপজেলায় ১শ’ ২৯ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা ও ১০ টি
মন্দিরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস ও সদস্য সচিব আহসান হাবিব (ঠান্ডু) জানান, প্রশাসনের সাথে বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন। দুর্গপূজা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের প্রতি আহবান জানান তারা।

চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র‌্যাব, পুলিশ, সেনা বাহিনীর পাশাপাশি আনসারসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী মন্দিরে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।