Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর, তদন্তে পুলিশ

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইট দিয়ে নির্মিত শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ও মুদি দোকানি মো. সেকেন্দার আলী পানি নিতে বিদ্যালয়ের মাঠে গেলে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা রানী জানান, শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। শহীদ মিনারটি আগে থেকেই নড়বড়ে ছিল। তবে কে বা কারা এটি ভেঙেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।